সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ১টি ইটভাটা সম্পূর্ণ এবং আরও ৮টি আংশিক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও মোট ৪৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৭ এপ্রিল) দিনভর শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এতে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর পরিদর্শক শাহিন আলম। অভিযানে সহযোগিতা করেন র্যাব ও পুলিশ সদস্যরা।
সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এ তথ্য নিশ্চিত করে জানান, জেলার শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করে ইটভাটা পরিচালনা করায় উল্লাপাড়ার মেসার্স নিও ব্রিকসের চিমনি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও আইন লঙ্ঘন করে ভাটা পরিচালনার দায়ে আরও ৮টি ইটভাটার কিলন ভাঙা হয়েছে এবং সবগুলোর বিদ্যুৎসহ বিভিন্ন সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এসময় শাহজাদপুরের এমআরএম ব্রিকস ও এবিএম ব্রিকসকে ৬ লাখ টাকা করে, এমএমএইচ-১, এমএমএইচ-২ ব্রিকসকে ৫ লাখ টাকা করে ও মেসার্স এসআরএম ব্রিকসকে ৪ লাখ মোট ৪৪ লাখ টাকা জরিমানা এবং উল্লাপাড়ার মেসার্স আসল ব্রিকস, সুফিয়া ব্রিকস, ও এফএনএফ ব্রিকস ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়। পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
শাহজাদপুর
শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ
লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...
বাংলাদেশ
আজ খাপড়া ওয়ার্ড গণহত্যা দিবস
১৯৫০ খৃস্টাব্দের ২৪ এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সংঘঠিত একটি গণহত্যা। এই গণহত্যায় মোট ৭ জন জেলবন্দীকে হত্যা করা হযে...
জাতীয়
ভাষা সৈনিক ডা. আলী আজমলের ১৮তম মৃত্যুবার্ষিকীতে শাহজাদপুর সংবাদ ডটকম পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা
বায়ান্নর ভাষা আন্দোলনের এক লড়াকু সৈনিক ডা. আলী আজমল বুলবুল। মায়ের ভাষার মর্যাদা রক্ষার দাবীতে ১৯৫২ সালের ২১ শে ফেব্রু...
খেলাধুলা
করোনায় আক্রান্ত সাকিব আল হাসানের বাবা
জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাগুরার কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজা কুটিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।...
