বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন দিয়েছে সিরাজগঞ্জ জেলা কমিটি। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানু ও সাধারন সম্পাদক সনজয় সাহা স্বাক্ষরিত সংগঠনের এক দাপ্তরিক পত্রের মাধ্যমে আগামী ২ বছরের জন্য এ কমিটির অনুমোদ দেয়া হয়। শ্রী নিমাই সরকারকে সভাপতি করে ও শ্রী মিন্টু সরকারকে সাধারন সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
এদিকে, বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাড়াদহ ইউনিয়ন কমিটিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশিত ও সংখ্যাগরিষ্ঠ সমর্থনপুষ্টদের মধ্যে সভাপতি পদে শ্রী নিমাই সরকারকে ও সাধারন সম্পাদক পদে শ্রী মিন্টু সরকারকে দায়িত্ব অর্পণ করায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে গাড়াদহ ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীরা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাড়াদহ ইউনিয়ন শাখার নব-নির্বাচিত সভাপতি শ্রী নিমাই সরকার ও সাধারন সম্পাদক শ্রী মিন্টু সরকার এ বিষয়ে বলেন, এ জয় আমাদের সমর্থকদের। এজন্য সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের ওপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি সেজন্য সকলের আশীর্বাদ ও সহযোগীতা কামনা করছি।।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
বিশেষ প্রতিবেদন
বাদুড় করোনার জন্য কতটা দায়ী?
বিশেষ প্রতিবেদন
প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান
দিনের বিশেষ নিউজ
করোনা : আরও ৪ জেলার ৭ এলাকায় সাধারণ ছুটি ঘোষণা
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
