সিরাজগঞ্জ শাহজাদপুরে গতশুক্রবার(২০ জানুয়ারী) বিকাল ৩ ঘটিকা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত স্থানীয় সপ্তবর্ণ মডেল স্কুল ক্যাম্পাসে শাহজাদপুর উপজেলা ক্রিকেটার্স এসোসিয়েশানের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে “শাহজাদপুর প্রিমিয়ার লীগ সিজন-৩” এর প্লেয়ার নিলাম অনুষ্ঠিত হয়েছে।
শাহজাদপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি মারুফ হোসেন সুনামের সভাপতিত্বে উপজেলা ক্রিকেটার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় প্লেয়ার নিলাম অনুষ্ঠানে মোট আটটি দল অংশগ্রহন করেন।
দলগুলো হলো- শাহজাদপুর রয়্যালস, শাহ মখদুম শাহজাদপুর, শাহজাদপুর নাইট রাইডার্স, সান রাইজ শাহজাদপুর, শাহজাদপুর ক্লাব, শাহজাদপুর কিংস, শাহজাদপুর ফ্যালকন্স ও দুরবার শাহজাদপুর।
নিলামে মোট ২১৫ জন খেলোয়ার অংশ নেয় এর মধ্যে ১৩৬ জন খেলোয়ারকে নিলামের মাধ্যমে কিনে নেয় দলগুলো। সর্বোচ্চ ৭ হাজার ৯০০ টাকায় সজীবকে ক্রয় করে শাহজাদপুর নাইট রাইডার্স। এবং ৮টি দল নিয়ে আগামী ২ ফেব্রুয়ারি থেকে শাহজাদপুর প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলা শুরু হবে।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
বাংলাদেশ
রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
