সিরাজগঞ্জ শাহজাদপুরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হলো বিশেষ বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম। মঙ্গলবার (১৩জুন) বিকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শারমিন আলম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) লিয়াকত সালমান, গাইনিকোলজিষ্ট ডা. মনিরা খন্দকার, প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু প্রমুখ।
এসময় ড. শারমিন আলম বলেন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা সপ্তাহের ৬ দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বিকেলে প্রাইভেট চেম্বারে স্বাস্থ্যসেবা প্রদান করবেন। এক্ষেত্রে কনসালটেন্ট চিকিৎসকদের ৩০০ টাকা ও মেডিকেল অফিসারদের ২০০ টাকা সরকার নির্ধারিত ফি প্রদান করতে হবে সেবা গ্রহীতাদের।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
বাংলাদেশ
রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
