বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

শাহজাদপুরে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে ঘাসের জমিতে নিয়ে ৭ বছর বয়সী ১ম শ্রণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ৩৫ বছর বয়সী আব্দুর রহমান নামের এক যুবকের বিরুদ্ধে। 


গতকাল শনিবার (২৬ এপ্রিল) বিকেলে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরা চিথুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শিশুটিকে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শিশুটি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। 

সরেজমিনে গিয়ে জানা যায়, শনিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরা চিথুলিয়া গ্রামের আব্দুর রহমান নামের এক ব্যক্তি আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে ৭ বছর বয়সী প্রথম শ্রণী পড়ুয়া এক শিশুকে ডেকে নিয়ে যায়। পরে নির্জন একটি ঘাসের জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা  করে। 

এ সময় শিশুটির চিৎকার করলে হেকমত মোল্লা নামের এক কৃষক এগিয়ে গেলে ধর্ষক রহমান দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ঘটনায় ঐদিন রাতেই শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বড় বোন জানায়, ইতোপূর্বে অভিযুক্ত আব্দুর রহমান তাকেও টাকার লোভ দেখিয়ে অশালীন প্রস্তাব দিয়েছে। কিন্তু সে রাজি না হওয়ায় তার অবুঝ বোনের সাথে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটিয়েছে। 

এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ভুক্তভোগী শিশুটিকে নিয়ে আসলে এখানে গাইনি বিশেষজ্ঞ না থাকায় তাৎক্ষণিক তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে। 

স্থানীয়রা জানান, আব্দুর রহমান এর আগেও প্রতিবেশী অনেকের শ্লীলতাহানিসহ অনেক ঘটনা ঘটিয়েছে। প্রত্যেকবারই অর্থের জোড় এবং ক্ষমতার দাপট দেখিয়ে পাড় পেয়ে যায়। এবার শিশু নির্যাতন করায় যেন সর্বোচ্চ শাস্তি পায় সেই দাবী জানান এলাকাবাসী। 

শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...