বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভুমিহীন ও গৃহহীন ২৫টি পরিবার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর ও জমি। কোন মানুষ গৃহহীন থাকবে না,প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিববর্ষ উপলক্ষে দেয়া এই অঙ্গীকারকে  সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন  ও গৃহহীন  পরিবারের জন্য এ বাসগৃহ নির্মাণ করা হয়।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন । উপজেলা প্রশাসন আয়োজিত এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, সহকারি কমিশনার ( ভূমি) লিয়াকত সালমান, ওসি শাহিদ মাহমুদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত । এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি, সূধীজন  ও গৃহহীন ২৫টি পরিবার উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্স শেষে অতিথিরা ২৫ জন গৃহহীন পরিবারের হাতে তাদের জন্য নির্ধারিত ঘরের চাবি তুলে দেন।

উল্লেখ্য,এ প্রকল্পে  শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নে ২৫টি ঘর নির্মাণ করা হয়। দুটি বেডরুম,একটি বাথরুম, একটি কিচেন রুম ও একটি কমন স্পেসের এ  প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল ২ লাখ ৫৯ হাজার ৫শত টাকা। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...