বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার (২৪ মার্চ) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়াস্থ করতোয়া নদীর তীরে জগৎ বরেণ্য অলী ইয়ামেন শাহজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়মেনি (রহঃ) এর দুই দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু হয়েছে। এ ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য আশেকান, জাকেরান, ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মুসুল্লীগণ ইতিমধ্যেই হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ:) এর মাজারে এসে পৌছেছেন। ওরশ শরীফে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করবেন, মুফতী মাওলানা গোলজার হোসেন মাহমুদী ছাহেব-ঢাকা, খাদেমে মিল্লাত সৈয়দ গোলাম ওয়ারেছ শাহ ওয়ারেছি (তারেক) সাহেবসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা। শুক্রবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে উক্ত ওরশের পরিসমাপ্তি ঘটবে। ওরশ উপলক্ষে উপজেলা সদরের বিভিন্ন স্থানে দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করা হয়েছে। দু’দিন ব্যাপী ওরশ সুষ্ঠুভাবে পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওরশ উপলক্ষে করতোয়া নদীর তীরে বসেছে গ্রামীণ মেলা।

কিংবদন্তী থেকে জানা যায়, আরবের ইয়ামেন প্রদেশের শাসনকর্তা মোয়াজ-ইবনে-জাবালের বংশধর ও শাহজাদা হযরত মখদুম শাহদৌলা (রহঃ) ১১৯২ থেকে ১১৯৬ সালের মধ্যে কোনো এক সময় পানিপথে ইসলাম ধর্ম  প্রচারের উদ্দেশ্যে অলী, আউলিয়া, দরবেশসহ শাহজাদপুরে আগমন করেন। শাহজাদপুরে তিনি একটি মসজিদ নির্মাণ করেন যা মখদুমিয়া জামে মসজিদ নামে (গায়েবী মসজিদ) খ্যাত। সে সময়ের অমুসলিম অধিপতি রাজা বিক্রম কেশরীর সঙ্গে শেষ ধর্মযুদ্ধে হযরত মখদুম শাহদৌলা (রহঃ) শহিদ হন। তাঁর মস্তক মোবারক দাফন করা হয় সুরে বিহারের রাজধানী মঙ্গলকোট মতান্তরে মহলকোটে। অন্যদিকে তাঁর মস্তকবিহীন দেহ মোবারক শাহজাদপুরের দরগাহপাড়ার মখদুমিয়া জামে মসজিদের দক্ষিণে কফিনের মধ্যে দাফন করা হয়। এরপর থেকে প্রতি বছরের চৈত্র মাসের এ সময়ে হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহঃ) এর এর মাজার শরীফ ও মখদুমিয়া জামে মসজিদ প্রাঙ্গণে দু’দিনব্যাপী ওরশ শরীফ অনুষ্ঠিত হয়ে আসছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...