বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ি  ট্যাংকলরী শ্রমিক ও শাহজাদপুর সিএনজি শ্রমিকদের মধ্যে  বিরোধের জের ধরে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবেরাধ  । প্রায় ২০ কিলোমিটার জুড়ে শত শত যনবাহন আটকে পড়ায় যাত্রীদের চরম ভোগান্তি । দুইঘন্টা পর ইউএনও হস্তক্ষেপে গাড়ী চলাচল করে।  

জানা গেছে, গতকাল সোমবার সকালে  শাহজাদপুরের সিএনজি শ্রমিকদের সাথে বাঘাবাড়ি ট্যাংকলরী শ্রমিকদের  ইজিবাইক নিয়ে বিরোধ হয় সেই বিরোধের জের ধরে সিএনজির শত শত শ্রমিকেরা বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের দিলরুবা বাসষ্ট্যান্ডে অবরোধ করে ।

এ সময় সিএনজি নেতা জয়নাল অভিযোগ করেন , বাঘাবাড়ির ট্যাংকলরীর এক নেতা তাদের সিএনজি আটকে রেখে এক শ্রমিককে মারপিট করে তাড়িয়ে দেয় । এ ঘটনায় সিএনজি শ্রমিকের মধ্যে উত্তেজনা বিরাজ করে । এক পর্যায়ে  ঘটনার বিচার চেয়ে মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করে । এদিকে অবরোধ চলাকালে দুরপাল্লার শত শত গাড়ী সড়কে আটকে পড়ে । চরম দুর্ভোগের শিকার হয় যাত্রীরা । খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ও থানার অফিসার ইনচার্জ আছলাম আলী বিষয়টির মীমাংসার কথা ও প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের কথা বললে শ্রমিকেরা অবরোধ তুলে নেয় শ্রমিকেরা ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...