শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি)’র দলের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে শাহজাদপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন এবি পার্টি শাহজাদপুর উপজেলা শাখা। শুক্রবার(৪এপ্রিল) সকালে শাহজাদপুর প্রেস ক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সিরাজগঞ্জ জেলা এবি পার্টির আহবায়ক আব্দুল খালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার সাদাত টুটুল।

এসময় আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির শাহজাদপুর উপজেলা শাখার আহ্বায়ক হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, সদস্য সচিব পারভেজ হোসেনসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোঃ আনোয়ার সাদাত টুটুল বলেন, বাংলাদেশের প্রথাগত রাজনৈতিক দল এবং এর নেতারা কেবল সমস্যা সংকট তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে তাদের কোন পরিকল্পনা তাদের নেই। এদিকে এবি পার্টির মূল লক্ষ্য হচ্ছে সমস্যা এবং সংকট নির্ধারণ করে সেসবের সমাধানের পথ বাতলে দেয়া। তাই প্রথাগত রাজনীতির সাথে এবি পার্টির পার্থক্য এখানেই বলেন টুটুল।

এ মতবিনিময় সভায় শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটল, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেনসহ বিভিন্ন ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...