সিরাজগঞ্জের শাহজাদপুরে কৈজুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হাজী এ্যাড আব্দুল খালেক ও তার ভাই নুরুজ্জামানের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে ইউপি চেয়ারম্যান খোকন মাস্টারের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কৈজুরী স্কুল এন্ড কলেজের সামনের রাস্তায় অত্র কলেজের সকল শিক্ষক কর্মচারী ও স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন করে। উক্ত প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন অত্র কলেজের ম্যানিজং কমিটি'র সভাপতি,কৈজুরী ইউনিয়ন পরিষদের দু'বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৈজুরী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক অশিত কুমার ঘোষ,অত্র স্কুলের ছাত্র মোঃ সাকিব আল হাসান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন চেয়ারম্যান খোকন মাষ্টার ও তার লোকজনের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি, মোয়াজ্জেম হোসেন খোকন মাস্টার চেয়ারম্যান হওয়ার পর থেকেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। তার ভাই ভাজিতারা একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় হামলা মারপিট, চাঁদাবাজীসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। এদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ১৭ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহীদ মাহমুদ খান।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে কৈজুরী বাজার থেকে বাড়ী ফেরার পথে,কৈজুরী ইউপি চেয়ারম্যান খোকন মাস্টারের লোকজন অধ্যক্ষ আব্দুল খালেক ও তার ভাই নুরুজ্জামানের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
বাংলাদেশ
রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
