শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ছবিঃ শাহজাদপুর সংবাদ ডটকম

করোনা সংক্রমণরোধে জারি করা কঠোর বিধিনিষেধ (লকডাউন) অমান্য করার দায়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সিরাজ প্লাজার এ্যাডভান্সড ট্রেইলার্সে ২৫'শ ও ব্যাগ বাজারকে ২৫'শ টাকা টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেন। 

লকডাউন বাস্তবায়ন ও কার্যকরি করতে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহার নেতৃত্বে সেনাবাহিনী,  বিজিবি, পুলিশ আনসার সদস্যরা কঠোর অবস্থানে থেকে সোমবার সকাল থেকে উপজেলা পৌর সদরসহ বিভিন্ন হাট বাজার অলিগলিতে ঘুরে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে ও মাস্ক পরার জন্য আহবান জানান। 

সরকারের নির্দেশনা গুলো মেনে চলার জন্য উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা শাহজাদপুরবাসীর প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ঘরে থাকুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন, নিয়মিত  মাস্ক পরুন। তিনি আরোও বলেন  সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট ও টহল পরিচালনা অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...