বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে গতবুধবার(১৬মার্চ) বিকালে ৩ জন ব্যবসায়ীকে ৮ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান।

জানা যায়, ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে শাহজাদপুর থানা পুলিশের সহযোগিতায় পোরজনা বাজারে বিকাল থেকে সন্ধ্য পর্যন্ত অভিযান চালিয়ে মোঃ উজ্জ্বল শেখকে রাস্তার উপর গাছের গুড়ি রেখে জনগণের চলাচল বিঘ্নিত করায় ২০০০ টাকা, মোঃ আবু হানিফকে কম্পিউটারে অশ্লীল ভিডিও সংরক্ষণ ও সরবরাহের কারণে ৫০০০ টাকা এবং নুর ইসলামকে পঁচা জুটা মাংস বিক্রয় করায় ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করাসহ তার পঁচা জুটা মাংস বিনষ্ট করে ভ্রাম্যমান আদালত।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...