জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নূরে আলম ও আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে শাহজাদপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রোমানা মাহমুদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, যুগ্ম-সাধারন সম্পাদক ভিপি শামীম, নূর কায়েম সবুজ প্রমূখ।
বক্তারা অবিলম্বে জ্বালানী তেল, সার, গ্যাস, বিদ্যুত ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অবিলম্বে মানুষের ক্রয়ক্ষমতার আনার দাবী জানান এবং ভোলায় পুলিশের গুলিতে নূরে আলম ও আব্দুর রহিম হত্যা মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ শেষে শ্রীফলতলা থেকে জেলা ও উপজেলা বিএনপি নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩ টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
বাংলাদেশ
রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
