বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরেও প্রান্তিক পর্যায়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শাহজাদপুর পৌর সদরের উপ-স্বাস্থ্য কেন্দ্রে উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম খান। এছাড়াও বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।
শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ১৩টি কেন্দ্রে ও পৌরসভার ৩টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ৩টি করে বুথ স্থাপন করে প্রতিটি বুথে দিনে ২০০ জনকে টিকা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। এদিন শাহজাদপুরের বিভিন্ন টিকাদান কেন্দ্রে মানুষকে অনেক আগ্রহের স্বাথে স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে টিকা নিতে দেখা যায়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম খান বলেন, শাহজাদপুরের ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় একযোগে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে সামাজিক দূরত্ব মেনে লাইনে টিকা গ্রহণ করছেন।
সম্পর্কিত সংবাদ
আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...
আইন-আদালত
অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার
শামছুর রহমান শিশির: শাহজাদপুরে মাছ ব্যবসায়ীকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবীর ২৪ ঘন্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ মো:...
ইতিহাস ও ঐতিহ্য
ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল
পবিত্র ঈদ-উল-আযহা'র পরবর্তীতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর বাজারে অবস্থিত কবিগুরু রবী...
রাজনীতি
‘আগামী নির্বাচনে শাহজাদপুর আসনে নৌকার বিজয় সুনিশ্চিত’: এমপি হাসিবুর রহমান স্বপন
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশ ও গণমানুষের কল্যাণে যেসকল উন্নয়ন করে চলেছেন ত...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের গালার বর্নিয়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্ধোধন
স্বত্ব © ২০১৪ - ২০২৬ শাহজাদপুর সংবাদ ডটকম – সর্বশেষ সংবাদ, আপডেট ও শিরোনাম
