সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর সদরে ওএমএস(খোলা বাজার)’এ চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে ।বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) সকাল থেকে ৪ টি ডিলারের মাধ্যমে এ চাল বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।
শাহজাদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহুরুল ইসলাম জানান, একজন ক্রেতা প্রতি কেজি চাল ৩০ টাকা দরে দিনে সর্বোচ্চ ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন। শাহজাদপুর পৌর সদরের দিলরুবা বাসট্যান্ড, দ্বারিয়াপুর বাজার, উপজেলা পরিষদের মসজিদ সংলগ্ন ও রুপপুর(থানার ঘাট সংলগ্ন) স্থানে সপ্তাহে ৫ দিন ৪টি ডিলারের মাধ্যম ২ মেঃ টন করে ৮ মেঃ টন চাল ১৬০০জন ক্রেতার মাঝে বিক্রি করা হবে।
এবিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম জানান, বাজারে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় স্বল্প আয়ের মানুষদের কথা বিবেচনায় রেখে সরকার আবারও এ কার্যক্রম চালু করেছে। আমরা ৯০দিনের বরাদ্দ পেয়েছি, আপাতত পৌর সদরে প্রতি ডিলারের মাধ্যমে দৈনিক ২ মেঃ টন করে মোট ৮ মেঃ টন চাল বিক্রি করা হবে।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
বাংলাদেশ
রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
