কাজ না করেই শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দকৃত ৫ টি প্রকল্পের ৬ লাখ ২৩ হাজার সরকারিংং টাকা আত্মসাতের অভিযোগে বেলতৈল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীসহ এলাকাবাসী।
এ দাবীতে বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপজেলার বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বেলতৈল ইউনিয়নের বেতকান্দি এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে প্রায় ২’শতাধিক দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী। বিক্ষোভ মিছিল শেষে ইউপি পরিষদ চত্বরে বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম মনি, ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম মুকুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলী মোল্লা, সাবেক সাধারন সম্পাদক লোটাস প্রমূখ।
বক্তারা বলেন, ২০২১-২০২২ অর্থবছরে বেলতৈল ইউপির অনুকূলে বরাদ্দকৃত ৫টি প্রকল্পের কাজ না করেই চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রায় ৬ লাখ ২৩ হাজার টাকা আত্মসাত করেছেন। অনতিবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান বক্তারা। এর ব্যাত্যয় হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারী দেন বক্তারা।
এ বিষয়ে বেলতৈল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য নয়। সকল প্রকল্পের কাজই করা হয়েছে।’
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
শাহজাদপুর
শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
স্বাস্থ্য
যে ভ্যাকসিন আগে আসবে সেটাই ট্রাই করবে বাংলাদেশ
‘বাংলাদেশ যাতে তাড়াতাড়ি করোনার ভ্যাকসিন পায়, সেই বিষয়ে চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অক্সফোর্ডের ভ্যাকসিনসহ যেটা আগে...
