সিরাজগঞ্জের শাহজাদপুরে অ্যাম্বুলেন্সের সঙ্গে অটোরিকশার (সিএনজির) মুখোমুখি সংঘর্ষে আসাদুজ্জামান মোল্লা (৪৭) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (১০ অক্টোবর) ভোরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান মোল্লা সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের রঘুরগাঁতী গ্রামের আজিজুল হকের ছেলে। আহত দুইজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ সয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হযেছে। তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা পুলিশের বরাতদিয়ে জানা যায়, শাহজাদপুর অভিমুখী মুরগির বাচ্চা বোঝাই অটোরিক্সা (সিএনজি) সরিষাকোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুটি যানবাহন দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আসাদুজ্জামান মোল্লা। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে জব্দ করে থানা হেফাজতে আনা হয়েছে। এবং নিহত আসাদুজ্জামানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
বাংলাদেশ
রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
