৬৭, সিরাজগঞ্জ ৬ (শাহজাদপুর) আসন থোকে ধানের শীষ প্রতীক থেকে বিজয়ী জাতীয় সংসদ সদস্য প্রফেসর ড. এম এ মুহিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে শাহজাদপুরবাসী।
এ উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করে দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারন সম্পাদক আরিফুজ্জামান আরিফসহ দলীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শাহজাদপুরের মা, মাটি ও মানুষের নেতা ক্লিন ইমেজের অধিকারী বিশিষ্ট সমাজসেবক প্রফেসর ড. এম এ মুহিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় শাহজাদপুরবাসী আনন্দিত। ড. এম এ মুহিত শাহজাদপুরসহ দেশ ও দশের উন্নয়নে - কল্যাণে অতীতের মতোই দায়িত্বশীলতার সাথে কাজ করে যাবেন বলে শাহজাদপুরবাসী মনেপ্রাণে বিশ্বাস করে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
