শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভসূচনা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহজাদপুর উপজেলা প্রাঙ্গণে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে, এসময় বীর শহীদদের স্মৃতির প্রতিশ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতিশ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে সুনাগরিক তৈরি করার যে দায়িত্ব আমরা গ্রহণ করেছি তা যথাযথভাবে পালন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করার আহ্বান জানান।
দুপুরে অ্যাকাডেমিক ‘ভবন-২’ এ কম্পিউটার ল্যাব এবং প্রশাসনিক ভবনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষের সমাপনী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
এরপর দিবসের তাৎপর্য তুলে ধরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম সভাপতিত্বতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সনৎ কুমার সাহা, বঙ্গবন্ধু চেয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
বাংলাদেশ
রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
