সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান প্রয়াত প্রভাষক আরিফুল ইসলাম এর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের লেকচার থিয়েটারে অর্থনীতি বিভাগের আয়োজনে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা’র সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভায় আরিফুল ইসলামের স্মৃতিচারণ করতে গিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্ব সচেতন, কর্মতৎপর, আন্তরিক, নীতিনিষ্ঠ ব্যক্তি ছিলেন আরিফুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ কাজে তিনি ছিলেন একজন নির্ভরযোগ্য ব্যক্তি। আমাদের বিশ্ববিদ্যালয়টির গড়ে ওঠার সময় তাঁকে হারানোর বেদনা সত্যিই আমাদের জন্য হৃদয়বিদারক। আরিফ যেভাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে চেয়েছিলেন আমরা সবাই মিলে চেষ্টা করব সেভাবে তাদের গড়ে তুলতে।
স্মরণসভায় আরিফুল ইসলামের স্মৃতিচারণ করে আরও বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ফখরুল ইসলামসহ অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
স্মরণসভায় বক্তারা প্রয়াত শিক্ষক আরিফুল ইসলাম এর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের শোক কাটিয়ে উঠার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর রাত ৯ টা ০৫ মিনিটে খুলনার আবু নাসের হাসপাতালের আই সি ইউ তে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৩১ বছর বয়সে প্রভাষক আরিফুল ইসলাম মৃত্যুবরণ করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
শাহজাদপুর
শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
স্বাস্থ্য
করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক
অপরাধ
বেলকুচিতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চন্দন কুমার আচার্যঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতী গ্রামের আব্দুছ সোবাহান মন্ডল (১৬) নামের এক কিশোর আত্মহত্যা কর...
