রাসুলের অপমান সইবোনা সইবোনা, ইসলামের শত্রুরা হুসিয়ার সাবধান এই শ্লোগানে শ্লোগানে ইসলাম ধর্মের শেষ নবী মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-ও হযরত আয়শা (রাঃ)কে কুটুক্তি ও অবমাননাকর বক্তব্য দেওয়ায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিরুদ্ধে শাহজাদপুরে পোতাজিয়ায় বিক্ষোভ করেছে পোতাজিয়া ইউনিয়নের মুসলিম জনতা।
শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়ন মুসলিম জনতার ব্যানারে সোমবার (১৩জুন) বিকেল ৫টায় পোতাজিয়া ইউনিয়ন ভবনের সামনে খেলার মাঠে উপজেলার পোতাজিয়া গ্রামের শত শত ধর্মপ্রান মুসুল্লিদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এ বিক্ষোভ হয়েছে।
হাফেজ মোঃ রহমতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষাভ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আহসান উল্লাহ জুলহাস, মাওলানা আনিস, হাফেজ মাসুদ রানা, মাওলানা আঃ মান্নান, মাওলানা আঃকুদ্দুস, হাফেজ কামরুল ইসলামপ্রমুখ।
বক্তারা, ইসলামকে অবমাননা করে রাসুল (সাঃ)-কে নিয়ে কটূক্তি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সরকারকেও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করার আহবান জানিয়েছেন বিক্ষুব্ধ জনতা।
এসময় মহানবী হযরত মুহাম্মদ( সাঃ) নিয়ে কুটুক্তি করায় সংসদে নিন্দা জানানোর আহবান জানানো হয়।এছারাও বক্তাদের পক্ষ থেকে ভারতীয় পন্য বয়কটের আহবান জানানো হয়।
পুর্ব নির্ধারিত কর্মসূচিতে মিছিল করা কথা উল্লেখ থাকলেও বাধার মুখে মিছিল হয়নি।মিছিল করতে কে নিষেধ করেছে এ ব্যাপারে কেউ কথা বলতে রাজি হয়নি। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণ বিক্ষোভ শেষ হয়।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
বাংলাদেশ
রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
