ভারতের রাজস্থানের রাজধানী জয়পুরে সেলফি তোলার সময় বজ্রপাতে ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।
জয়পুরের কাছাকাছি আমের প্যালেসের সামনে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। খবর এনডিটিভির।
খবরে বলা হয়, বৃষ্টির মধ্যে ওয়াচ টাওয়ারে যখন তারা সেলফি তোলায় ব্যস্ত এমন সময় বজ্রপাত হয়। বজ্রপাতের সময় ২০ জনের মতো মানুষ ওয়াচ টাওয়ারে ছিলেন। ভয়ে ওয়াচ টাওয়ার থেকে লাফ দেওয়ার কারণে আহত হয়েছেন অনেকে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলত নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন।
এ ঘটনা ছাড়াও রাজ্যে রোববার বজ্রপাতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাতজন শিশু।
এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
