ফিলিস্তিনের এক কিশোরকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। পশ্চিমতীরে ইসরাইলের আগ্রাসন ও অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছিল ওই কিশোর। বিক্ষোভে ইসরাইলি বাহিনী গুলি চালালে সে গুলিবিদ্ধ হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর মিডল ইস্ট আইয়ের।
১৭ বছর বয়সি ওই কিশোরের নাম মোহাম্মদ মুনির আল তামিমি। নাবি সালেহ গ্রামে বিক্ষোভের সময় তার পেটে গুলি করে ইসরাইলি বাহিনী। গুরুতর আহত এই কিশোর পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
তামিমির মায়ের দাবি, ইসরাইলি বাহিনী তাকে ঠাণ্ডা মাথায় খুন করেছে। একটি ভিডিও দেখা গেছে, ইসরাইলি বাহিনী তার ঘরের দরজা খুলে শরীরে গুলি করে।
গত শুক্রবারের বিক্ষোভে ইসরাইলি হামলায় ১৪৬ ফিলিস্তিনি আহত হওয়ার পর তামিমির মৃত্যুর ঘটনা ঘটল। পশ্চিম তীরের বেইতা গ্রামে এটি ৯ম লাইভ ফায়ারে হত্যার ঘটনা।
তবে ইসরাইলি সেনাবাহিনীর দাবি, সহিংসতায় তাদের দুজন সেনা আহত হয়েছেন।
এদিকে রেড ক্রিসেন্ট বলছে, ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘাতে এখন পর্যন্ত ৩২০ ফিলিস্তিনি আহত হয়েছেন। এর মধ্যে ২১ জন গুলিবিদ্ধ হয়েছেন, রাবার বুলেটে জখম হয়েছেন ৬৮ জন এবং অন্যদের ওপর টিয়ার গ্যাস ছোড়া হয়েছে।
ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ওই কিশোরের জানাজায় শত শত ফিলিস্তিনি অংশ নিয়েছেন। তার মরদেহ নিয়েও বিক্ষোভ করতে দেখা গেছে। ফিলিস্তিনের বেইতা অঞ্চলে দখলদার ইসরাইল অবৈধভাবে বসতি স্থাপন করছে বলে অভিযোগ রয়েছে। এর প্রতিবাদেই সেখানে বিক্ষোভ করে আসছেন ফিলিস্তিনিরা।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
