স্বামী ও ৬ মেয়েকে নিয়ে ছোট্ট একটি পুরোনো ভাঙা ঘরে বসবাস নুরজান বেগমের(৪০)। ভ্যানচালক স্বামীর সামান্য উপার্জন দিয়ে খেয়ে না খেয়ে বড় কষ্টে টিকে আছেন জীবনযুদ্ধে। দীর্ঘদিন ধরে ৮ জনের থাকার একমাত্র ঘরটি ভেঙে থাকলেও টাকার অভাবে মেরামত করা সম্ভব হচ্ছিল না। অবশেষে নতুন ঘর করার আশায় বুক বাঁধেন তারা। আর স্বপ্নের সেই নতুন ঘর তৈরির জন্য এনজিও থেকে নেন ৪৫ হাজার টাকা ঋণ।
কিন্তু বিধিবাম, দীর্ঘদিনের লালিত স্বপ্ন পথেই হলো ভঙ্গ। ঋণের সেই ৪৫ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরা যে হবে না কে জানত। সড়কে টাকাগুলো হারিয়ে এখন পাগলপ্রায় নুরজাহান বেগম। শিশু মেয়েকে কোলে নিয়ে দরিদ্র নুরজাহানের আর্তনাদে ভারি হয়ে উঠেছে পুরো গ্রাম।
সরেজমিনে উপজেলার নরিনা ইউনিয়নের নারায়নদহ গ্রামের নুরজাহানের বাড়িতে গিয়ে জানা যায়, গতবুধবার (১৬ ফেব্রুয়ারি) তালগাছি বাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি এনজিও থেকে ঋণের ৪৫ হাজার টাকা একটি পুটলিতে নিয়ে ৩টি শিশু মেয়ে সন্তানসহ বাঘাবাড়িতে বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে অটোভ্যানে ওঠেন। পথিমধ্যে পারকোলা নামক স্থানে এসে নুরজাহান বেগম বুঝতে পারেন যে তার টাকার পুটলিটা হারিয়ে গেছে। তৎক্ষনাত তিনি কান্নাকাটি শুরু করে দেন। আশপাশের লোকজন এগিয়ে এসে তার কাছে বিষয়টি জানতে পেরে সড়কে খোঁজ শুরু করেন তারা। কিন্তু ৪৫ হাজার টাকার সেই পুটলিটা আর পাওয়া যায়না। পরে কান্না করতে করতে নুরজাহান বেগম মেয়েদের নিয়ে বাড়ি ফিরে যান। প্রতিবেশীরা জানায়, বাড়িতে এসে নুরজাহান বেগম টাকার শোকে বারবার জ্ঞান হারাতে থাকেন।
নুরজাহান বেগমের বাড়িতে দেখা যায়, পাটখড়ের দীর্ঘদিন পুরনো একটি ঘর রয়েছে। এই ঘরেই গাদাগাদি করে ৬ মেয়েকে নিয়ে তারা খুব কষ্টে জীবনযাপন করে থাকেন। ঘরটির বাশের খুটিগুলো মাটির নিচ থেকে নষ্ট হয়ে যাওয়ার ফলে আলাদা হালকা বাঁশের খুটি দিয়ে বাইরে থেকে ধাক্কা দিয়ে রাখা হয়েছে যেনো পড়ে না যায়। ঘরের পাট খড়ের বেড়াটি নষ্ট হয়ে গেছে, বাইরে থেকে ঘরের ভেতরে দেখা যায় তাই চট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
নুরজাহান বেগমের স্বামী ভ্যানচালক সফিজ কান্নাজড়িত কন্ঠে বলেন, গরিবের কপালে সুখ সহ্য হয়না। ৬টি মেয়ে ও বৌ কে নিয়ে কষ্টে জীর্ণ ঘরে জীবনযাপন করি তাই আমার কুড়ে ঘর থেকে একটা নতুন ঘর করার স্বপ্ন দেখেছিলাম, নতুন ঘর হলে বড় মেয়ের একটা বিয়ে দিতে পারতাম আর অন্যান্য মেয়েদের ঝড় বৃষ্টিতে নিরাপদে থাকতে পারতাম।
তিনি তার অসহায়ত্ব থেকে মুক্তি ও একটি ঘরের জন্য সমাজের বিত্তশালী মানুষদের কাছে আবেদন জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
ফটোগ্যালারী
সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী
শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...
বাংলাদেশ
গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী
রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...
রাজনীতি
১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন
শাহজাদপুর সংবাদ ডেস্ক- শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...
রাজনীতি
২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...
