বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে।
২০ মে মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি এক নারীকে মারধর করে টেনে হিঁচড়ে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ওই গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। ওই মামলার প্রেক্ষিতে আজ মঙ্গলবার সকাল ১১টায় নোবেল ডেমরার শারুরিয়ার আমতলার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ভারতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান ‘সা রে গা মা’ দিয়ে পরিচিতি পান এই গায়ক। কণ্ঠ দিয়েছেন একগুচ্ছ সিনেমার গানে। এর আগে মাদকে আসক্ত হয়ে সংগীত ছেড়েছিলেন তিনি। এরপর দীর্ঘ বিরতির পর আবারও শ্রোতাদের সামনে হাজির হয়েছিলেন। নোবেল জানিয়েছিলেন, তিনি আর কখনও দর্শকদের হতাশ করবেন। সব অতীত পেছনে ফেলে নিয়মিত গান উপহার দেবেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
