জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় তল্লাশি অভিযানের সময় গোলাগুলিতে ভারতীয় এক সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দ্য হিন্দু ও এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দুদু-বসন্তগড় এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।
সেনাবাহিনীর জম্মু-ভিত্তিক হোয়াইট নাইট কর্পস এক্স-এ পোস্ট করে জানিয়েছে, ‘জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং), হোয়াইট নাইট কর্পস এবং সকল পদমর্যাদার সদস্য ৬ প্যারা এসএফ-এর সাহসী হাবিলদার ঝন্টু আলী শেখকে স্যালুট জানাচ্ছে। তিনি সন্ত্রাসবিরোধী অভিযানের সময় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।
সেনাবাহিনী বলছে, ঝন্টুর অদম্য সাহস এবং তার দলের বীরত্ব কখনও ভোলা যাবে না। শোকের এই মুহূর্তে আমরা শোকাহত পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করছি।’
এর আগে কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। নিহতদের বেশিরভাগই ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা পর্যটক ছিলেন। এই হামলায় নিহতদের মধ্যে একজন নৌবাহিনীর অফিসার, একজন বিমান বাহিনীর কর্মী এবং একজন গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তা ছিলেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
