সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বাংলাদেশ আওয়ামী যুবলীগ সপ্তম জাতীয় কংগ্রেসের সফল আহবায়ক, সাবেক এমপি, শাহজাদপুরের গণমানুষের নেতা, জননেতা চয়ন ইসলাম শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় শাহজাদপুর হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি ) রাতে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুরস্থ জননেতা চয়ন ইসলামের বাসভবনে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে শাহজাদপুর হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মনোরঞ্জন সাহা, দিলীপ মুখার্জী, প্রদীপ পোদ্দার, বাসুদেব দত্ত, রতন বসাক, বৈদ্য কুন্ড, মানিক সরকার, পলান দাস, সমীর দত্ত, মানিক দেব, উত্তম কুমার দত্ত, ফটিক সূত্রধর, তুষার কান্তি সাহা, কৃষ্ণ সূত্রধর, দীপক মুখার্জী, রনি বসাক, ভরত সাহা, সুব্রত মুখার্জী, বিদ্যুৎ সূত্রধর, দীপক বসাক, সাংবাদিক রাম বসাক, নুপুর কুমার রায় প্রমূখ।

শাহজাদপুরের প্রাণপুরুষ জননেতা চয়ন ইসলাম শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় শাহজাদপুর হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ভোটারগণ শাহজাদপুরবাসীর প্রিয় মুখ, যোগ্য, বলিষ্ঠ নেতা, সাবেক এমপি জননেতা চয়ন ইসলামকে ভোটের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করায় শাহজাদপুর হিন্দু সম্প্রদায়সহ আপামর শাহজাদপুরবাসী আনন্দিত গর্বিত।’

এ সময় প্রিয় নেতা জননেতা চয়ন ইসলামের নিকট হিন্দু সম্প্রদায়ের নেতারা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসন্ন শাহজাদপুর পূজা উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন করার জোর দাবী জানান। 

এ বিষয়ে সংবর্ধিত নেতা জননেতা চয়ন ইসলাম তাদের আশ্বস্ত করে বলেন,‘যেভাবে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে ভোটের মাধ্যমে তাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়েছে; একইভাবে শাহজাদপুর পূজা উদযাপন পরিষদের আসন্ন সম্মেলন যাতে অনুষ্ঠিত হয় সেজন্য তার পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা প্রদান করা হবে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বিশেষ প্রতিবেদন

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...