সিরাজগঞ্জ শাহজাদপুরে পাবলিক টয়লেটের দরজা ভেঙ্গে ও তার সামনের সরকারি খাস জমি দখল করে রাতারাতি দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলার খুকনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসি। ইব্রাহিম হোসেন অত্র ইউনিয়নের সাত্তার হোসেন এর ছেলে ও খুকনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার খুকনী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আরকান্দি বাজারের দুইটি পাবলিক টয়লেটের সামনের অংশ ভেঙ্গে মেঝে পাকা করে আরও সরকারি ১০ থেকে ১২ হাত জায়গা দখল করে টিনশেট দোকান ঘর নির্মান করেছে মোঃ ইব্রাহিম হোসেন। দোকান ঘরটির ভিতরের পিছনে এখনও বহাল রয়েছে দীর্ঘদিনের পাবলিক টয়লেট (গণশৌচাগার)।
এ ব্যাপরে ইব্রাহিমের কাছে পাবলিক টয়লেট দখল করে দোকান ঘর নির্মানের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, জনৈক হালিম নামক এক ব্যাক্তির কাছে থেকে তিনি ৫ হাজার টাকা দিয়ে টয়লেট কিনে নেন এবং তারপর তিনি তার সহযোগীতায় আরও ২৫ হাজার টাকা খরচ করে সামনের অংশ ভেঙ্গে দোকান ঘর নির্মান করেন। সরকারি টয়লেট কিনলেন কিভাবে জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।
এবিষয়ে খুকনী ইউনিয়নের চেয়ারম্যান মুল্লুক চাঁদ জানান, বিষয়টি আপনাদের কাছ থেকে জানলাম। আমি উদ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো।
অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম জানান, বিষয়টি খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
বাংলাদেশ
রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
