সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে চলতি ২০২০-২০২১ অর্থ বছরে কোনো কাজ না করেই ৩০টি প্রকল্পের প্রায় ১ কোটি ১৭ লাখ ১৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
প্রকল্পগুলো হলো- গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্প।
কৈজুরি, চরকৈজুরি, জয়পুরা ও পাচিল গ্রামের একাধিক ব্যক্তি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চলতি ২০২০-২০২১ অর্থ বছরে কৈজুরী ইউনিয়নের টিআর, কাবিখা, কাবিটার বিভিন্ন ভুয়া প্রকল্প দেখিয়ে কোনো কাজ না করেই চলতি ২০২০-২০২১ অর্থ বছরে কৈজুরী ইউনিয়ন পরিষদের নামে বরাদ্দকৃত মোট ১ কোটি ১৭ লাখ ১৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন চেয়ারম্যান সাইফুল ইসলাম।
এ ছাড়া একই রাস্তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্প দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন তিনি।
এলাকাবাসী অবিলম্বে এই বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎকারী কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এ নিয়ে কেউ আগে কোনো অভিযোগ করেনি। তাই বিষয়টি নজরে আসেনি। ঢালাওভাবে করা এ অভিযোগ সঠিক নয়। কিছু কিছু কাজ হয়েছে। যেসব স্থানে কাজ হয়নি, খোঁজ নিয়ে সেসব স্থানে কাজ করা হবে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, আমি একটি মিটিং এ আছি। এ বিষয়ে পরে কথা হবে।
তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তার ওই নম্বরে খুদে বার্তা পাঠালেও তিনি তার জবাব দেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
প্রেম এক অদ্ভুত শক্তির নাম। প্রেমের চৌম্বক টানে প্রেমিক যেমন আকৃষ্ট হয় প্রেমিকার প্রতি,...
আন্তর্জাতিক
“ভালবাসা নিয়ে কবি, দার্শনিক ও লেখকদের নানা বাক্যের সমাহার”
