দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৫৩৫ জন।
আজ মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে করোনায় একদিনে সর্বোচ্চে ২৬৪ জনের মৃত্যু হয়েছিল গত ৫ আগস্ট। এ ছাড়া ৯ আগস্ট ২৪৫ জন, ১০ আগস্ট ২৬৪, ১১ আগস্ট ২৩৭ জন, ১২ আগস্ট ২১৫ জন এবং ১৩ আগস্ট ১৯৭, ১৪ আগস্ট ১৭৮, ১৫ আগস্ট ১৮৭, ১৬ আগস্ট ১৭৪ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৫০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮ হাজার ৮৮১ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ২৭৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৪ লাখ ৮০ হাজার ৮১৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।
এতে আরো বল হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭২ জন। এ ছাড়া চট্টগ্রামে ৫২, রাজশাহীতে ৯, খুলনায় ২৬, বরিশালে ৭, সিলেটে ১৮, রংপুরে ৬ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।
সম্পর্কিত সংবাদ
আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...
আইন-আদালত
অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার
শামছুর রহমান শিশির: শাহজাদপুরে মাছ ব্যবসায়ীকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবীর ২৪ ঘন্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ মো:...
ইতিহাস ও ঐতিহ্য
ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল
পবিত্র ঈদ-উল-আযহা'র পরবর্তীতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর বাজারে অবস্থিত কবিগুরু রবী...
রাজনীতি
‘আগামী নির্বাচনে শাহজাদপুর আসনে নৌকার বিজয় সুনিশ্চিত’: এমপি হাসিবুর রহমান স্বপন
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশ ও গণমানুষের কল্যাণে যেসকল উন্নয়ন করে চলেছেন ত...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের গালার বর্নিয়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্ধোধন
স্বত্ব © ২০১৪ - ২০২৬ শাহজাদপুর সংবাদ ডটকম – সর্বশেষ সংবাদ, আপডেট ও শিরোনাম
