একই রাতে অভিযান চালিয়ে চারটি বাল্যবিয়ে বন্ধ করলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
বৃহস্পতিবার (২২ জুলাই) গভীর রাত পর্যন্ত বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর ও মাইঝাইল এবং দৌলতপুর ইউনিয়নের আটার দাগ ও শোলাকুড়া গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এসব বাল্যবিয়ে বন্ধ করা হয়।
শুক্রবার (২৩ জুলাই ) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে নবম শ্রেণীর ছাত্রী (১৫), এরপর একই ইউনিয়নের মাঝাইল গ্রামে দশম শ্রেণির ছাত্রী (১৫), পরে দৌলতপুর ইউনিয়নের আটারদাগ গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) ও একই ইউনিয়নের শোলাকুড়া গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রী (১২) এর বাল্যবিয়ে বন্ধ করা হয়।
তিনি আরও বলেন, চারটি বাল্যবিয়েতেই কনে অপ্রাপ্ত বয়স্ক ছিল। এসব বাল্য বিয়ের আয়োজন করায় বর ও কনের অভিভাবকদের মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দেবেন না বলে মুচলেকা নেওয়া হয়।
এর আগে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা অবস্থায় আরও দুইবার একরাতে সাত বাল্যবিয়ে বন্ধ করেছিলেন। তিনি সিরাজগঞ্জ সদর ও চৌহালীতে একই পদে কর্মকালীন প্রায় দুই শতাধিক বাল্যবিয়ে বন্ধ করে রেকর্ড গড়েছেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
