বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নতুন নির্মিত একটি সেতু উদ্বোধন করা হবে। এই আয়োজন ঘিরে চারপাশে সাজ সাজ রব। স্থানীয় গ্রামবাসীরও উৎসাহের কমতি নেই। আয়োজন করা হয়েছে বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের। সরকারি কর্মকর্তারা এসেছেন। জড়ো হয়েছেন আশপাশের মানুষ। ফিতা কেটে সেতুটি উদ্বোধন করার মুহূর্তে বাধে বিপত্তি। হুড়মুড় করে ভেঙে পড়ে নতুন সেতুটি। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে ঘটনাটি।

বিচিত্র এ ঘটনা ঘটেছে গত সপ্তাহে, আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি গতকাল বুধবার এ ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তবে ঘটনাটি কঙ্গোর কোথায় ঘটেছে, তা জানা যায়নি। ওই ভিডিওতে দেখা যায়, ছোট একটি সেতুর ওপর কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন। সবার মধ্যখানে একজন নারী ছিলেন। তিনিই এই আয়োজনের মধ্যমণি, স্থানীয় সরকারি কর্মকর্তা। ওই নারী কাঁচি দিয়ে লাল ফিতা কেটে সেতুটি উদ্বোধন করেন। এরপর কয়েক সেকেন্ডের মধ্যে সেতুটি হুড়মুড় করে দুই টুকরা হয়ে ভেঙে পড়ে।

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ছুটে এসে তাঁকে নিরাপদে সরিয়ে নেন। তবে উদ্বোধনী আয়োজনে সেতুর ওপর থাকা অনেকেই পতন ঠেকাতে পারেননি। সেতু ভেঙে নিচে পড়েন তাঁরা।

এই ঘটনার ভিডিও ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে। অনেকেই সরকারি কাজে গাফিলতির সমালোচনা করেছেন। টুইটারে ভিডিওটি শেয়ার করে একজন লিখেছেন, ‘ভিডিওটি দেখে মনে হচ্ছে, ওই লাল ফিতাটি পুরো সেতুটিকে বেঁধে রেখেছিল। ফিতা কাটার সঙ্গে সঙ্গে সেটি ভেঙে পড়েছে।'

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...

ঈদকে সামনে রেখে-  বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

অর্থ-বাণিজ্য

ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...