শোবিজকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা আমব্রিন।
২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে আমব্রিনের শোবিজে যাত্রা শুরু হয়েছিল। এরপর মডেলিং, অভিনয় ও উপস্থাপনা দিয়ে বেশ সাড়া জাগান। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) উপস্থাপনা করে আলোচিত হন তিনি।
আন্তর্জাতিক অঙ্গণেও উপস্থাপনা করার পরিকল্পনা ছিল তার। তবে তার অগে ২০১৭ সালের ৪ নভেম্বর কানাডাপ্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন তিনি। এরপর থেকে কানাডাতেই থাকছেন।
২০১৮ সালের ২৩ জুন কন্যা সন্তানের জন্ম দেন আমব্রিন। মূলত তার মা হওয়াই তার জীবনে পরিবর্তন এনে দেয়। সম্প্রতি মেয়ে আমায়াকে নিয়ে আমব্রিন ফেসবুকে একটি ছবি শেয়ার করে লিখেন,
‘ওর মতো একটা ফেরেশতা দিয়ে আল্লাহ আমাকে ধন্য করেছেন। ও আমাকে একজন ভালো মানুষ বানিয়েছে। আমার সেরা সংস্করণ। দয়ালু, ধৈর্য্যশীল এবং কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ।’
আমায়ার জন্যই শোবিজ দুনিয়া ছেড়েছেন উল্লেখ করে তিনি লিখেন,
‘মাত্র একদিন বয়সে যখন আমায়া জীবন নিয়ে লড়ছিল, তখন আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আল্লাহ যেন আমার মেয়েকে সুস্থ করে দেন। বিনিময়ে আমি শোবিজ ছেড়ে দেব। নিয়মিত হিজাব এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। হারাম কিছু করব না।’
আল্লাহ আমায়াকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। আমিও আল্লাহর কাছে ওয়াদা পালনে মনোযোগী হয়েছি।
উল্লেখ্য, বিয়ের পর কানাডা থেকে দেশে ফেরেননি আমব্রিন। পরিবার নিয়ে সেখানেই স্থায়ী হয়েছেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
