তালেবানদের উত্থানে ভয়ে কাঁপছে পুরো আফগানিস্তান। তালেবানদের ভয়ে সে দেশ ছাড়ার হিড়িক পড়ে গেছে। এই প্রেক্ষাপটে ভয় না পাওয়ার বার্তা দিল তালেবান।
কাবুলে অবস্থানরত হিন্দু ও শিখদের আতঙ্কিত না হওয়ার ব্যাপারে আশ্বস্ত করলেন তালেবান নেতারা। সে দেশ ছেড়ে না যাওয়ার অনুরোধও করলেন তারা।
কাবুল দখলের পর সেই শহরে হিন্দু ও শিখ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তালেবান প্রতিনিধিরা। তাদের কাছে মোবাইল নম্বর শেয়ার করেন তালেবান প্রতিনিধিরা। কোনো সমস্যা হলে যেন যোগাযোগ করা যায়, সে জন্যই তালেবানরা ফোন নম্বর শেয়ার করেছেন বলে জানা গেছে।
তালেবানদের এ ধরনের আচরণ কতটা বিশ্বাসযোগ্য সে নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আফগানিস্তানে অতীতে তালেবান শাসনের অভিজ্ঞতার কথা ভেবে হাজার হাজার মানুষ সে দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছে।
এ প্রসঙ্গে আফগান শিখ চরণ সিং বলেন, রবিবার রাতে কাবুলে প্রবেশ করে তালেবানরা। সোমবার সকালে তালেবানদের প্রতিনিধিদল গুরুদ্বারে যান। শিখ ও হিন্দুদের প্রতিনিধিদের সঙ্গে তারা কথা বলেন। শিখ ও হিন্দুরা যেন ভয় না পান এবং দেশ ছেড়ে না যান, সে ব্যাপারে আশ্বস্ত করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আফগান শিখ বলেন, ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত প্রায় ৬ বছর আমরা তালেবান শাসনে বাস করেছি। আমরা সে সময় তালেবানদের ভয় পাইনি। আজও আমরা তালেবানকে ভয় পাই না। কিন্তু আমরা যুদ্ধ আর লুঠতরাজকে ভয় পাচ্ছি। এ নিয়েই আমরা উদ্বিগ্ন। তবে যেভাবে ওরা সুরক্ষার বিষয়ে আশ্বস্ত করেছে, তাতে কিছুটা স্বস্তি মিলছে।
আফগানিস্তান দখলের পর দরজায় দরজায় তল্লাশি অভিযান শুরু করেছে তালেবানরা। জানা যাচ্ছে, সরকারি কর্মকর্তা, সাবেক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে তারা। সাংবাদিকদের বাড়িতেও তারা তল্লাশি চালাচ্ছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
