সজল কুমার সাহা। মিউজিক ইন্ডাস্ট্রিতে মিঠু নামেই পরিচিত। চলতি প্রজন্মের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় একজন মিউজিশিয়ান। স্বাভাবিক সময়ে দেশ-বিদেশের শো নিয়েই থাকে তার ব্যস্ততা।
খেলা পাগল মিঠু
রিদম প্লেয়ার মিঠুর জন্মই সিরাজগঞ্জের শাহজাদপুরে এক সংগীত পরিবারে। তার বাবা শ্যামল কুমার সাহা একজন সংগীত শিক্ষক ছিলেন। ছোটবেলায় দাদা পণ্ডিত যতীন্দ্র নাথ সাহার কাছেই ১৯৮৮ সালে মিঠুর তবলায় হাতে খড়ি হয়। এরপর উস্তাদ কামরুজ্জামান মনিরের কাছে ১০ বছর তালিম নিয়েছেন।
বাবার শ্যামল কুমার সাহ ‘র সাথে সজল কুমার সাহা মিঠু
ঢাকা কলেজ থেকে ২০০৬ সালে মাস্টার্স সম্পন্ন করে পুরোদমে মিউজিক শুরু করেন সজল কুমার সাহা (মিঠু)। এই রিদম প্লেয়ার মূলত তবলা, পেড ও অ্যাকুস্টিক ড্রামস বাজিয়েই মিউজিকে তার জাদু ছড়িয়েছেন। দেশব্যাপী জনপ্রিয় সব শিল্পীদের সঙ্গে তিনি শো করেছেন অসংখ্য। দেশের গণ্ডি পেরিয়ে মিঠু ১৮টি দেশে শো করেছেন।
মা-ভাইয়ের সাথে সজল কুমার সাহা মিঠু
আজ দেশের তুখোড় এ মিউজিশিয়ানের জন্মদিন। তবে করোনার কারণে তেমন কোনো আয়োজন নেই। তবে রাত ১২টার সময়ই কাছের শিল্পী-মিউজিশিয়ানদের উপস্থিতিতে ছোট পরিসরে কেক কাটার আনুষ্ঠানিকতা থাকছে। এদিকে করোনা পরিস্থিতিতে মিউজিশিয়ানদের অবস্থা বেশ খারাপ উল্লেখ করে মিঠু বলেন, সবকিছু থমকে আছে। ২/১ টা চ্যানেলের অনুষ্ঠান ছাড়া সব কাজ বন্ধ।
বাল্যবন্ধু সজলের সাথে সজল কুমার সাহা মিঠু
আমাদের মূল আয়ের উৎস হলো ওপেন কনসার্ট ও কর্পোরেট প্রোগ্রামগুলো। এগুলো বন্ধ থাকায় মিউজিশিয়ানরা কঠিন সময় পার করছেন। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে এ তারকা মিউজিশিয়ান বলেন, রিদমের ওপর বিশেষ কিছু করতে চাই। ভালো কিছুর মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করাই আমার লক্ষ্য।
মানবজমিন থেকে সংকলিত
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
শাহজাদপুর
আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...
রাজনীতি
শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি
নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...
রাজনীতি
‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...
অর্থ-বাণিজ্য
ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা
চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...
রাজনীতি
২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...
