মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডেটা ফেরত পাবেন গ্রাহকরা। এছাড়া ইন্টারনেটে না থাকলেও চালানো যাবে ফেসবুক ও মেসেঞ্জার। সব মোবাইল কোম্পানি অব্যহৃত ডেটা ফেরত দেবে। তবে ইন্টারনেট ছাড়া ফেসবুক ও মেসেঞ্জার আপাতত গ্রামীণফোন গ্রাহকরাই চালাতে পারবেন।
বুধবার (১০ অক্টোবর) মোবাইলে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নতুন এসব নিয়মের কথা জানিয়েছেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ।
তিনি বলেন, নতুন এই নিয়ম আগামী বছরের ১ মার্চ থেকে কার্যকর হবে।
বিটিআরসি জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, কোনো গ্রাহকের ইন্টারনেট প্যাকেজ শেষ হয়ে যাওয়ার পরও যদি সেখানে অব্যবহৃত ডেটা থেকে যায় এবং ওই গ্রাহক পরবর্তীতে যদি কোনো ডেটা প্যাক কেনেন, তাহলে নতুন কেনা ডেটার সঙ্গে আগের কেনা ডেটার অবশিষ্ট বা অব্যবহৃত অংশ যোগ হবে।
তিনি বলেন, এ ক্ষেত্রে গ্রাহকের আগের প্যাকেজ ও পরের প্যাকেজ একই হতে হবে, এমন কোনো শর্ত নেই। ভিন্ন ভিন্ন প্যাকেজ হলেও অব্যবহৃত ডাটা ফেরত পাওয়া যাবে।
এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানিয়েছে, টেক্সট-অনলি ফেসবুকের মাধ্যমে গ্রামীণফোনের গ্রাহকরা তাদের ইন্টারনেট শেষ হয়ে গেলেও পরবর্তী ব্যালেন্স টপআপ করার আগ পর্যন্ত ফেসবুক ও মেসেঞ্জারের টেক্সট-অনলি সংস্করণে কানেক্টেড থাকতে পারবেন।
এছাড়া মোবাইল ওয়েব ও অ্যান্ড্রয়েড অ্যাপ ‘ডিসকভার’ গ্রামীণফোন গ্রাহকদের ১৫ মেগাবাইট ডেইলি ব্যালেন্সের মাধ্যমে কোনো ডাটা চার্জ ছাড়াই ইন্টারনেট ব্রাউজ করার সুযোগ করে দেবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
