বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১ তম  ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৬ তম প্রয়াণ দিবস স্মরণে গতরবিবার সন্ধ্যায় রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান " তুমি রবে নীরবে হৃদয়ে মম " অনুষ্ঠিত হয়েছে।   

বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ রফিক আহম্মেদ এর সঞ্চালনায় শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের সভাপতি মোঃ মেজবাহ্ রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরও আলোচনা করেন বিশিষ্ট লেখক ও রবীন্দ্র গবেষক আখতার উদ্দিন মানিক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক লায়লা ফেরদৌস।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মামুনুর রশীদ লিয়াকত প্রমুখ।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করেন শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের শিল্পীবৃন্দরা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...